সাহায্য কেন্দ্র
অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে, নাকি নতুন কিছু যোগ করার প্রস্তাব আছে? নিচে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া আছে — উত্তর না পেলে সরাসরি আমাদের লিখুন।
১ সাধারণ প্রশ্ন
প্রশ্নে ক্লিক করলে উত্তর খুলবে। উপরের সার্চ বক্সে লিখেও খুঁজতে পারেন।
শুরু করা
amiBidesh ব্যবহার করতে কি টাকা লাগে?
না। ডকুমেন্ট ভল্ট, রেমিট্যান্স রেট, দূতাবাস তথ্য, নামাজের সময় ও খবর — মূল ফিচারগুলো সম্পূর্ণ বিনামূল্যে।
অ্যাপটি কোন কোন ডিভাইসে চলে?
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে চলে, Google Play থেকে ডাউনলোড করা যায়। ইন্টারনেট ছাড়াও সংরক্ষিত ডকুমেন্ট দেখা যায়, তবে রেট ও খবর দেখতে ইন্টারনেট লাগবে।
অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে?
একটি ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড। নাম, দেশ ও প্রোফাইল ছবি পরে প্রোফাইল থেকে যোগ করতে পারেন।
ডকুমেন্ট ও মেয়াদের অ্যালার্ট
ডকুমেন্ট স্ক্যান করলে ছবি কোথায় জমা হয়?
ছবি ও তথ্য আপনার ফোনের ভেতরেই সংরক্ষিত থাকে, অ্যাপের নিজস্ব সুরক্ষিত জায়গায় — অন্য অ্যাপ সেখানে ঢুকতে পারে না। স্ক্যানের সময় ছবিটি শুধু লেখা পড়ার জন্য সাময়িকভাবে Google Gemini AI-তে যায়, এরপর বাতিল হয়ে যায়।
মেয়াদ শেষের নোটিফিকেশন আসছে না কেন?
নিচের তিনটি দেখে নিন:
- ফোনের Settings → Apps → amiBidesh → Notifications চালু আছে কি না
- ব্যাটারি সেভার বা "Restricted" মোডে অ্যাপটি পড়ে গেছে কি না — Unrestricted করে দিন
- ডকুমেন্টে মেয়াদ শেষের তারিখ ঠিকভাবে দেওয়া আছে কি না
তারপরও না এলে নিচের ফর্মে ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড ভার্সন লিখে জানান।
স্ক্যানে ডকুমেন্টের তথ্য ভুল উঠছে
ভালো আলোয়, ঝাপসা ছাড়া, পুরো পাতা ফ্রেমে রেখে আবার ছবি তুলুন। এরপরও ভুল থাকলে ডকুমেন্ট এডিট করে নিজে হাতে ঠিক করে নিতে পারেন — নম্বর ও তারিখ যেকোনো সময় সংশোধনযোগ্য।
ফোন হারালে বা নতুন ফোনে গেলে ডেটা কি ফিরে পাব?
ডেটা ফোনেই থাকে, তাই ফোন হারালে তা ফিরে পাওয়া যায় না। তবে ফোনে Android ব্যাকআপ (Settings → Google → Backup) চালু থাকলে একই Google অ্যাকাউন্টে নতুন ফোনে অ্যাপ ইনস্টল করলে ডেটা ফিরে আসতে পারে।
রেমিট্যান্স রেট
রেট কত ঘণ্টা পরপর আপডেট হয়?
রেট প্রতিদিন আপডেট করা হয়। অ্যাপে দেখানো রেট তুলনার জন্য — টাকা পাঠানোর সময় প্রোভাইডারের চূড়ান্ত রেট সামান্য আলাদা হতে পারে।
রেট দেখে টাকা পাঠালে কম পেলাম কেন?
প্রোভাইডারের ফি, ২.৫% সরকারি প্রণোদনা প্রযোজ্য কি না, এবং লেনদেনের সময়ের রেট — এই তিনটির উপর চূড়ান্ত টাকা নির্ভর করে। amiBidesh শুধু তুলনা দেখায়, টাকা পাঠানোর কাজ করে না।
আমার প্রোভাইডারটি তালিকায় নেই
নিচের ফর্মে "ফিচার প্রস্তাব" বেছে প্রোভাইডারের নাম ও দেশ লিখে পাঠান — যাচাই করে যোগ করা হবে।
চুক্তি যাচাই ও অন্যান্য
চুক্তি যাচাইয়ের ফলাফল কি আইনি পরামর্শ?
না। AI চুক্তির শর্তগুলো বাংলায় বুঝিয়ে দেয় এবং কোথায় সতর্ক হওয়া দরকার তা দেখায়। এটি আইনজীবীর পরামর্শের বিকল্প নয় — গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে দক্ষ কারও সাথে পরামর্শ করুন।
নামাজের সময় বা দূতাবাসের তথ্য ভুল দেখাচ্ছে
অ্যাপ আপনার অবস্থান থেকে দেশ নির্ধারণ করে। লোকেশন পারমিশন বন্ধ থাকলে বা VPN চালু থাকলে ভুল দেশ ধরতে পারে। প্রোফাইল থেকে নিজের দেশ নিজে বেছে নিলেই ঠিক হয়ে যাবে।
অ্যাপ খুলছে না বা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে
ধাপে ধাপে চেষ্টা করুন:
- অ্যাপ বন্ধ করে আবার খুলুন, ফোন একবার রিস্টার্ট দিন
- Play Store-এ গিয়ে অ্যাপের আপডেট আছে কি না দেখুন
- Settings → Apps → amiBidesh → Storage → Clear cache (Clear data নয় — ওতে আপনার ডেটা মুছে যাবে)
সমাধান না হলে ফর্মে ফোনের মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন ও কখন সমস্যা হয় লিখে জানান।
অ্যাকাউন্ট ও গোপনীয়তা
পাসওয়ার্ড ভুলে গেছি
লগইন স্ক্রিনে "পাসওয়ার্ড ভুলে গেছি" চাপুন — অ্যাকাউন্টের ইমেইলে রিসেট লিংক যাবে। ইমেইল না পেলে স্প্যাম ফোল্ডার দেখুন, এরপরও না পেলে নিচের ফর্মে জানান।
অ্যাকাউন্ট বা ডেটা মুছতে চাই
অ্যাপে Profile → Delete Account থেকে, অথবা অ্যাকাউন্ট মুছে ফেলার পেজ থেকে অনুরোধ পাঠাতে পারেন। শুধু নির্দিষ্ট ডেটা মুছতে চাইলেও একই পেজে অপশন আছে।
আমার তথ্য কি কারও সাথে শেয়ার করা হয়?
না। আপনার ডকুমেন্ট ও প্রোফাইল তথ্য বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের জন্য কারও সাথে শেয়ার করা হয় না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে আছে।
এই শব্দে কোনো প্রশ্ন পাওয়া যায়নি। নিচের ফর্মে সরাসরি জিজ্ঞেস করুন — আমরা উত্তর দেব।
২ সহায়তা ও ফিচার প্রস্তাব
সমস্যার কথা জানান অথবা নতুন ফিচারের প্রস্তাব দিন। সাধারণত ২ কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়া হয়।
আপনার বার্তা পৌঁছেছে
ধন্যবাদ! ঠিকানায় আমরা উত্তর পাঠাব, সাধারণত ২ কর্মদিবসের মধ্যে।
টিকিট নম্বর ·
৩ যোগাযোগ
- সহায়তা ইমেইল
- support@appiters.com
- উত্তরের সময়
- শনি–বৃহস্পতি, সাধারণত ২ কর্মদিবসের মধ্যে
- ডেভেলপার
- Microters LLC
- অ্যাপ
- amiBidesh · com.microters.amibidesh
- আইনি
- গোপনীয়তা নীতি · শর্তাবলি